দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, মে ২, ২০২৬

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অভিনন্দন

Manual4 Ad Code

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের নবনির্বাচিত সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর ও সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার আলীসহ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Manual2 Ad Code

পৃথক অভিনন্দন বার্তায় তাঁরা দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দক্ষিণ সুরমার সাহিত্য সাংবাদিকতার ইতিহাস সুদীর্ঘ। এই ইতিহাস ও ঐতিহ্যকে সমুন্নত রেখে বর্তমান প্রজন্মের সাংবাদিকরা যেভাবে কাজ করে যাচ্ছেন, আমরা আশাকরি দক্ষিণ সুরমার উন্নয়নেও তারা আরো বেশি ভূমিকা রাখবেন।
অভিনন্দন জ্ঞাপনকারী নেতৃবৃন্দ হলেন, শাহ স্পোর্টিং ক্লাব, লাউয়াই’র সভাপতি আলহাজ্ব শাহ মোঃ আখতার হোসেন টুটুল ও সাধারণ সম্পাদক জাকারিয়া খান, লাউয়াই স্পোটিং ক্লাবের কার্যকরী সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের আজীবন সদস্য রোটারিয়ান রাসেল মাহবুব এবং সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, সিলেট বিভাগ শিক্ষা উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান শেখ জাহেদুর রহমান মাসুম, দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এম. আলী হোসাইন, বন্ধন সমাজ উন্নয়ন সংস্থা, সিলেট’র সভাপতি আব্দুল মালেক তালুকদার ও সাধারণ সম্পাদক জমির আলী ব্যাপারী, সিলাম সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম, স্বর্ণালী সাহিত্য পর্ষদ, সিলেট ও কাব্য ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বাংলাদেশের সভাপতি কবি নূরুদ্দীন রাসেল ও সাধারণ সম্পাদক হাজী শাহিনুর রহমান শাহিন প্রমুখ।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ