সুরমা নন্দিনীর পুনর্গঠিত কমিটির ‎প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:২৬ পূর্বাহ্ণ, মে ৪, ২০২৬

সুরমা নন্দিনীর পুনর্গঠিত কমিটির ‎প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত

Manual1 Ad Code

বিশ্ব শ্রম দিবস উপলক্ষে আন্তর্জাতিক সাহিত্য সংগঠন সুরমা নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের পুনর্গঠিত কমিটির প্রথম আলোচনা সভা গত ০২ মে শনিবার সন্ধ্যা ৭ টায় দরগা গেইটস্থ সিলেট জাস এর মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।
‎

 

Manual6 Ad Code


‎সুরমা নন্দিনীর সাধারণ সম্পাদক মাসুদা সিদ্দিকা রুহীর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক এম. আলী হোসাইন এর সঞ্চালনায় বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের শ্রম এবং ঘামের বিনিময়ে নাগরিক জীবন সুপ্রতিষ্ঠিত। তাদের কঠোর পরিশ্রম অনুযায়ী কাজের মূল্য এবং ন্যায্য দাবী অনুযায়ী পারিশ্রমিক সঠিক বন্টন করার অভিপ্রায় ব্যক্ত করেন।
‎
‎সভায় বক্তব্য প্রদান করেন সুরমা নন্দিনীর পুর্ণগঠিত কমিটির উপদেষ্টা সদস্য, ড: শহীদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলী, কার্যকরী কমিটির সদস্য  মোহাম্মদ নুরুল ইসলাম।
‎

Manual5 Ad Code

 


‎আলোচনা সভায় কবিতা পাঠ এবং অনুভূতি প্রকাশ করেন সুরমা নন্দিনীর পুর্ণগঠিত কমিটির
‎সাংগঠনিক সম্পাদক  মো: নাসির উদ্দিন, প্রচার সম্পাদক এমরান ফয়ছল, সহ সাংস্কৃতিক সম্পাদক ফাতেহা বেগম, কার্যকরি সদস্য সুরাইয়া জামান,  সহিদুল ইসলাম ও সুমাইয়া আফরিন প্রমুখ।
‎পরিশেষে সুরমা নন্দিনীর পুনর্গঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিজ্ঞপ্তি।
‎

Manual6 Ad Code

‎

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ