ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, মে ৪, ২০২৬

ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

Manual1 Ad Code

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ও বিশিষ্ট ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) বাদ আসর নগরীর কালেক্টরেট জামে মসজিদে বিপিজেএ সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন নূর, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা।

Manual2 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক সিলেটের সাবেক ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক, বিপিজেএ সিলেটের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন, সহ-সভাপতি শেখ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি, সহ-সাধারণ সম্পাদক এস এম সুজন, কোষাধ্যক্ষ জাবেদ আহমদ ও প্রচার সম্পাদক আনোয়ার হোসেন।

অন্যান্যদের মধ্যে সংগঠনের কার্যকরী সদস্য আজমল আলী, সদস্য দুলাল হোসেন, মামুন হাসান, আব্দুল খালিকসহ স্থানীয় সাংবাদিক ও মুসল্লিরা মাহফিলে অংশগ্রহণ করেন।

Manual6 Ad Code

দোয়া মাহফিলে মরহুম ইকবাল মনসুরের রুহের মাগফিরাত কামনা করে এবং তাঁর সাংবাদিকতার স্মৃতি চারণ করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা শাহ আলম।

Manual8 Ad Code

উল্লেখ্য, ইকবাল মনসুর সিলেটের ফটো সাংবাদিকতা জগতে এক পরিচিত মুখ ছিলেন এবং তাঁর মৃত্যুবার্ষিকীতে প্রতি বছরই সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ