নানা আয়োজনে মুখর সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাস

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, মে ২২, ২০২৬

নানা আয়োজনে মুখর সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাস

Manual4 Ad Code

নিয়মিত শ্রেণী কার্যক্রমের পাশাপাশি সহ শিক্ষা কার্যক্রমে মুখর এখন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি একবিংশ শতাব্দীর উপযোগী নানাবিধ দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিতে বিশ্ববিদ্যালয় এসব উদ্যোগ নিয়েছে।

Manual5 Ad Code

ফলে প্রতিদিন ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে সেমিনার, কর্মশালা, লেকচার, সাংস্কৃতিকসহ খেলাধুলার আয়োজন। প্রতিটি বিভাগ নিজ নিজ শিক্ষার্থীদের সার্বিক কল্যাণের জন্য এসব অনুষ্ঠান আয়োজন করে যাচ্ছে।

Manual1 Ad Code

গত এক সপ্তাহজুড়ে বিভিন্ন বিভাগে অনুষ্ঠিত হয়েছে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানমালা। তার মধ্যে ১৯ মে ইংরেজি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘বিয়ন্ড দ্যা ক্লাসরুম:এক্সপার্ট ইনসাইটস’ শীর্ষক লেকচার সিরিজের দশম পর্ব। এতে আলোচক ছিলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নেবারাস্কার প্রাক্তণ অধ্যাপক এবং ইউ.এস. ডিপার্টমেন্ট অব স্টেটের ইংলিশ ল্যাংগুয়েজ ফেলো টিমতি জান্ডা। একই দিন আইন বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয় লিগ্যাল এইড বিষয়ক সেমিনার। “কম খরচে বিরোধ শেষ: সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে জেলা লিগ্যাল এইড অফিস,সিলেট এবং সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (SIU)-এর আইন বিভাগের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের এ সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চিফ লিগ্যাল এইড অফিসার (সিলেট) ও যুগ্ম জেলা জজ জনাব আয়েশা বেগম। তার আগে সিএসই বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দু’দিন ব্যাপী ইন্ট্রা সেমিস্টার ফুটবল টুর্নামেন্ট।

একইভাবে ব্যবসায় প্রশাসন বিভাগ আয়োজন করেছে সাদা পাথরে শিক্ষা ভ্রমণ। স্ব স্ব বিভাগের আয়োজনগুলোর পাশাপাশি কেন্দ্রীয় ভাবেও আয়োজিত হচ্ছে নানা অনুষ্ঠান। এরই ধারাবাহিকতায় গত ২০ মে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। এছাড়াও গতকাল ২১ মে ইংরেজি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয় ৩৭ তম ব্যাচের বিদায় সংবর্ধনা এবং ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ। এভাবে প্রতিদিনই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত হয়ে উঠছে নানা আয়োজনে।

Manual2 Ad Code

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল আলম জানান, এস.আই.ইউ এর শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহ শিক্ষা কার্যক্রমেও যেন সাফল্যের স্বাক্ষর রাখতে পারে সে প্রচেষ্টা অব্যাহত থাকে। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য এসব সহশিক্ষা কার্যক্রমগুলোর বিকল্প নেই। তাই, পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক,মানসিক এবং মানবিক গুনাবলী অর্জনের ওপরও এস.আই.ইউ গুরত্বারোপ করে। তিনি এসব আয়োজন অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

Manual1 Ad Code