সামাজিক-সাংস্কৃতিক সংগঠন স্বদেশ ফোরাম’র ‎আষাঢ়ের ছড়া-কবিতা পাঠের আসর ‎ও আলোচনা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২৬

সামাজিক-সাংস্কৃতিক সংগঠন স্বদেশ ফোরাম’র ‎আষাঢ়ের ছড়া-কবিতা পাঠের আসর ‎ও আলোচনা অনুষ্ঠিত

Manual4 Ad Code

সামাজিক-সাংস্কৃতিক সংগঠন স্বদেশ ফোরাম সিলেটের উদ্যোগে ‘আষাঢ়ের ছড়া-কবিতা পাঠ ও আলোচনা গত ৫ জুলাই ২০২৬ ইং রবিবার বিকেল ৫:৩০ টায় নগরীর ধোপাদিঘীর পারস্থ ওয়াকওয়ে সংলগ্নে অনুষ্ঠিত হয়। স্বদেশ ফোরাম সিলেট এর সভাপতি কবি ও ছড়াকার জয়নাল আবেদীন জুয়েল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. আলী হোসাইন এর সঞ্চালনায় শুরু হওয়া ছড়া-কবিতা পাঠ ও আলোচনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অব: সাবেক মাধ্যমিক শিক্ষা অফিসার ভাস্কর সম্পাদক কবি পুলিন চন্দ্র রায়, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের সহকারী অধ্যাপক কবি ও প্রাবন্ধিক জান্নাত আরা খান পান্না, লেখাপাঠ ও বক্তব্য রাখেন কবি ও সংগঠক কবি কামাল আহমদ, দৈনিক সচিত্র সিলেট এর ভারপ্রাপ্ত সম্পাদক কবি সৈয়দ আছলাম হোসেন, কবি রোকসানা বেগম, কবি ও সংগঠক ফাতেহা বেগম, প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ