অষ্টম শ্রেণি পর্যন্ত আরবি বাধ্যতামূলক করার প্রস্তাব সিলেটের এমপির

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৬

অষ্টম শ্রেণি পর্যন্ত আরবি বাধ্যতামূলক করার প্রস্তাব সিলেটের এমপির

Manual8 Ad Code

জাতীয় সংসদে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ভাষাগত ও ধর্মীয় জ্ঞান সমৃদ্ধ করার লক্ষ্যে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার প্রস্তাব উত্থাপন করেছেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান।

Manual2 Ad Code

গত সোমবার সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, দেশের শিক্ষার্থীদের মধ্যে আরবি ভাষা শিক্ষার প্রসার ঘটানো সময়ের দাবি। আরবি ভাষা শুধু একটি ধর্মীয় ভাষাই নয়, বরং এটি বিশ্বের অন্যতম সমৃদ্ধ ভাষা। ছোটবেলা থেকেই শিক্ষার্থীরা আরবি ভাষা শেখার সুযোগ পেলে তাদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি পাবে এবং তারা কোরআনুল কারিম ও হাদিসের মূল বক্তব্য আরও সহজে অনুধাবন করতে সক্ষম হবে।

Manual6 Ad Code

তিনি বলেন, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত আরবি ভাষা বাধ্যতামূলক করা হলে শিক্ষার্থীরা ভাষাগত জ্ঞান অর্জনের পাশাপাশি ইসলামের মৌলিক শিক্ষার সঙ্গে আরও নিবিড়ভাবে পরিচিত হওয়ার সুযোগ পাবে। এর ফলে তারা কোরআন ও হাদিস বুঝে পড়তে উৎসাহিত হবে, যা নৈতিকতা, মূল্যবোধ এবং মানবিক গুণাবলি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Manual3 Ad Code

মুফতি আবুল হাসান আরও বলেন, বর্তমান বিশ্বে বহুভাষা শিক্ষার গুরুত্ব দিন দিন বাড়ছে। তাই বাংলা ও ইংরেজির পাশাপাশি আরবি ভাষা শিক্ষাকে গুরুত্ব দেওয়া হলে শিক্ষার্থীরা ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারবে।

সংসদে দেওয়া এ প্রস্তাব ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি করেছে। কেউ এটিকে ধর্মীয় ও ভাষাগত শিক্ষার বিকাশে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ বিষয়টি বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় পরিকল্পনা, দক্ষ শিক্ষক নিয়োগ এবং পাঠ্যক্রম প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেছেন।

Manual7 Ad Code

প্রস্তাবটি নিয়ে আগামী দিনে শিক্ষা সংশ্লিষ্ট মহল, নীতিনির্ধারক এবং সংসদীয় আলোচনায় কী ধরনের সিদ্ধান্ত আসে, সেদিকে সংশ্লিষ্টদের নজর রয়েছে।