দিপাংকর দাস দ্বীপ:এর অকাল প্রয়াণে “শোকগাথা’

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫

দিপাংকর দাস দ্বীপ:এর অকাল প্রয়াণে “শোকগাথা’

Manual1 Ad Code

কিসের এতো কমতি ছিলো

Manual7 Ad Code

ও বিধাতা তোমার কাছে
কেমন করে জানলে বলো
আমাদের এক রত্ন আছে

বয়স যে তার মাত্র একুশ
হয়নি তেমন বুদ্ধি ও হুশ
যেমন করে ফুটন্ত ফুল
সুবাস ছড়ায় গাছে

Manual6 Ad Code

চেনা জানা সকলে তারে
নিয়েছে বুকে আপন ভেবে
এখন বলো কেমন করে
এ শোক সবাই মেনে নেবে

মা যদি কয়, “হে ভগবান”
কেমনে হলে এতো পাষাণ
আমার মানিক কেড়ে তুমি
হবে দয়াবান?
আমার শোকে প্রলয় হবে
কাঁপবে সাত আসমান।

কাঁদছে দেখো আকাশ বাতাস
গড়াগড়ি এপাশ ওপাশ
শোকের মাতম চারিদিকে
এ কোন সর্বনাশ
অনন্তকালের যাত্রী হলো
দীপ, দীপংকর দাস।

১২.১১.২০২৫ বুধবার, বেলা ০২:১০

Manual2 Ad Code

ধ্রুব গৌতম।

Manual6 Ad Code