পারিবারিক ও নৈতিকশিক্ষা ছাড়া শুদ্ধাচার প্রশ্নাতীত ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম অচিনপুরী

প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৬

পারিবারিক ও নৈতিকশিক্ষা ছাড়া শুদ্ধাচার প্রশ্নাতীত ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম অচিনপুরী

Manual4 Ad Code

পারিবারিক ও নৈতিকশিক্ষা ছাড়া শুদ্ধাচার প্রশ্নাতীত, ধর্মীয় অনুশাসন অকার্যকর। জন্মগতভাবে একটি নির্দিষ্ট ধর্মীয় ভাবধারানুসারী পরিবারে জন্ম নিলেই মানুষ সে ধর্মীয় জীবনাচারে ব্রত হয় না যদি না তার জ্ঞান পারিবারিক ও নৈতিকশিক্ষার আদর্শ নিজের মনে না ধারণ করে থাকে। ‘বছর ঘুরে প্রতি মাহে রমজানে, আত্ম শোধন করি সিয়াম সাধনে’- বক্তব্যকে প্রতিপাদ্য করে পবিত্র রমজান মাস উপলক্ষে গত ১০ মার্চ ২০২৬ মঙ্গলবার বিকাল চারটায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ একটি রেস্তোরাঁয় জাতীয় কবিতা পরিষদ সিলেট বিভাগীয় কমিটি আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক, সালেহা আই কেয়ারের পরিচালক এবং হাসন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ, কেন্দ্রীয় কমিটি, সিলেট বাংলাদেশের সভাপতি ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম অচিনপুরী এ কথাগুলো বলেন।

Manual2 Ad Code

সংগঠনের সভাপতি কবি নিপু মল্লিকের সভাপতিত্বে সহ সভাপতি ধ্রুব গৌতমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি মাসুদা সিূদ্দিকা রুহী।

Manual1 Ad Code

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সোনালী ব্যাংক ফেঞ্চুগঞ্জ সারকারখানা শাখার ব্যবস্থাপক মো: জাহাঙ্গীর হোসেন, সিলেট জেলা বারের বিজ্ঞ আইনজীবি মো: নুরুল ইসলাম । সভায় বক্তব্য রাখেন ফুয়াদ বিন রশীদ, উত্তম কুমার চৌধুরী, সৈয়দা সুরাইয়া জামান, এমরান ফয়সল, শহিদুল ইসলাম, সুরাইয়া আক্তার রিমা, রঞ্জন সিংহ, সাবিনা খানম, জয়শ্রী তালুকদার, মিনাক্ষী তালুকদার, শহিদুল ইসলাম লিটন, মাহবুব হেসেন নওশাদ, মো: ফারুক হাসান সুজন, আয়েশা আক্তার মিলি, তাহমিনা ইসলাম তমা, প্রিয়মা রায় সিঁথি আবু হুরায়রা প্রমুখ।

Manual5 Ad Code

 

Manual2 Ad Code