সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি মেলা আগামীকাল

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৬

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি মেলা আগামীকাল

Manual4 Ad Code

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফল ২০২৬ সেমিস্টারের ভর্তিমেলা আগামীকাল ১৪ জুন রবিবার। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নানাবিধ বৃত্তি-সুবিধার আয়োজন নিয়ে ৫ দিনব্যাপী এ মেলার উদ্বোধন হবে কাল। দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসে এ মেলার উদ্বোধন করবেন উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল আলম। এদিকে, ভর্তিমেলা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগও ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। ক্যাম্পাস সাজ সজ্জাসহ বিভাগগুলোর আয়োজনে পৃথক পৃথক উদ্যোগ রয়েছে। এর মধ্যে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উদ্দুদ্ধকরণ, অভিভাবক ও সুধী সমাবেশ, সেমিনার, এলমনাই মিটিং ইত্যাদি রয়েছে। এদিকে, ভর্তি মেলা ফল ২০২৬ এর আহবায়ক এবং বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. শফিউল আলম মেলায় আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের আমন্ত্রণ জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ