“হিমাদ্রী দাশ পুরকায়স্থ” নিভৃতচারী এক গুণিজন

প্রকাশিত: ২:০০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

“হিমাদ্রী দাশ পুরকায়স্থ” নিভৃতচারী এক গুণিজন

Manual1 Ad Code

তিঁনি ছিলেন আমার শ্বশুর বাবা। সুস্থকালীন উঁনার সাথে দেখা হয়েছে অথচ কোন কিছু শিখিনি এমন ঘটনা কখনই ঘটেনি। বই পড়ার মোহ এতোটাই ছিলো যে, পাঠে মনোনিবেশ করলে বাহ্যজ্ঞানহীন হয়ে পড়তেন। একজন মানুষ কি করে সর্ববিদ্যায় পারদর্শী হয়ে উঠেছিলেন সেটি জানা আজো অধরাই থেকে গেলো।

সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, ইতিহাস, পাশ্চাত্যদর্শন, ধর্ম-প্রতিটি বিষয়েই উঁনার জ্ঞান ছিলো ঈর্ষনীয়। অবশ্য যে পরিবারে উঁনার জন্ম সে পরিবারের প্রতিটি সদস্যই এমন গুণে গুণান্বিত। বাবা মা ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিশ্বনাথ থানার দিঘলী গ্রামের অন্যতম পুরোধা। স্বাধীনতা সংগ্রামেও এই পরিবারের রয়েছে এক গৌরবোজ্জ্বল ইতিহাস।

Manual3 Ad Code

গত মধ্যরাতে উঁনি পৃথিবীর সকল মায়া কাটিয়ে ৮৪ বছর বয়সে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। উঁনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি।

Manual5 Ad Code

 

লেখক:উজ্জল দাস।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ