বিয়ের আশ্বাস দিয়ে তরুণীর স র্ব না শ, গোয়ালা পাকড়াও

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিয়ের আশ্বাস দিয়ে তরুণীর স র্ব না শ, গোয়ালা পাকড়াও

Manual1 Ad Code

প্রথমে প্রেমের প্রস্তাব। তাতেও তরুণীর মন মিলেনি। এরপর তরুণীর পরিবারের সবার অগোচরে ঘরে গিয়ে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ করা হয় একাধিকবার। এ ঘটনার পর তোলপাড়া শুরু হয় হবিগঞ্জে। বিয়ের জন্য তরুণী চাপ দিলেও উল্টো তাকে গালিগালাজ করা হয়। ঘটনার কোন সুরাহা না হওয়ায় থানায় মামলা করেন ভুক্তভোগী তরুণী।

অবশেষে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে র‌্যাবের একটি দল হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন জগদীশপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার আসামী উত্তম গোয়ালাকে (৩০) গ্রেফতার করে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মাধবপুর থানা পুলিশ তাকে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেফতার হওয়া উত্তম গোয়ালা মাধবপুর থানাধীন জগদীপুর গ্রামের অনিল গোয়ালার ছেলে।

Manual5 Ad Code

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য জানায় র‌্যাব।

Manual6 Ad Code

র‌্যঅব জানায়, ভিকটিম হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন জগদীশপুর গ্রামের বাসিন্দা। গ্রেফতারকৃত উত্তম গোয়ালা ভিকটিমের প্রতিবেশী হওয়ায় ভিকটিমের বাড়িতে যাওয়া আসার সুবাদে ভিকটিমকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। গত বছরের ৩ ডিসেম্বর সন্ধ্যায় ভিকটিমের পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে উত্তম গোয়ালা ভিকটিমের ঘরে প্রবেশ করে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে।

Manual6 Ad Code

এছাড়া গত ১৪ ডিসেম্বর রাতে উত্তম গোয়ালা ভিকটিমের পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে শয়ন কক্ষে প্রবেশ করে এবং পুনরায় বিয়ের আশ্বাস দিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে  জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম বিবাহের প্রস্তাব দিলে উত্তম গোয়ালা তাতে অস্বীকৃতি জানায় এবং অশ্লীল ভাষায় তাকে গালিগালাজ করে তাড়িয়ে দেয়।

 

Manual8 Ad Code