সুনামগঞ্জ-৩ আসনে ভোটের প্রচারণায় সরব প্রবাসীরা

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৬

সুনামগঞ্জ-৩ আসনে ভোটের প্রচারণায় সরব প্রবাসীরা

Manual8 Ad Code

প্রবাসী অধ্যুষিত সুনামগঞ্জ –৩ (জগন্নাথপুর– শান্তিগঞ্জ) আসনে ভোটের মাঠে সরব প্রবাসীরা। ইংল্যান্ড, আমেরিকাসহ ইউরোপের বিভিন্ন দেশ, মধ্যপ্রাচ্য ও অন্যান্য দেশ থেকে আগত প্রবাসীরা তাদের পছন্দের প্রার্থীর পক্ষে জোর প্রচারণায় নেমেছেন। তাঁদের কেউ কেউ বিএনপির সমর্থক, কেউ আবার জামায়াতে ইসলামীর। এনসিপি, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলনসহ অন্যান্য দলের সমর্থকেরাও এসেছেন ভোট দিতে, প্রচারে অংশ নিতে।  

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

জানা গেছে, এ আসনে ৭ জন প্রার্থী ভোটযুদ্ধে অংশ নিয়েছেন। তাদের মধ্যে চারজন প্রবাসী। তিনজন যুক্তরাজ্য ও একজন যুক্তরাষ্ট্র প্রবাসী। অপর তিনজন প্রবাসী না হলেও তাদের আত্মীয়-স্বজন প্রবাসে আছেন। প্রচারণায় অংশ নিতে তারাও ছুটে এসেছেন দেশে। এই তিন প্রার্থীর নিজেদেরও  বিদেশে যাতায়াত আছে।

 

নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের মধ্যে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ (ধানের শীষ), যুক্তরাজ্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন (তালা) এবং খেলাফত মজলিসের প্রার্থী মুশতাক আহমেদ (দেয়াল ঘড়ি) যুক্তরাজ্য প্রবাসী। আমার বাংলাদেশ এবি পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলম (ঈগল পাখি) যুক্তরাষ্ট্র প্রবাসী।

 

Manual2 Ad Code

অন্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য মাওলানা শাহীনুর পাশা চৌধুরী (রিকশা), স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আবু খালেদ তুষার (টেবিলঘড়ি) যুক্তরাজ্যে নিয়মিয়ত যাতায়াত করে থাকেন। নির্বাচনের তফসিলের আগে শাহীনুর পাশা চৌধুরী লন্ডন ঘুরে এসেছেন। সেখানে তিনি খেলাফত মজলিসের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন। স্বতন্ত্র প্রার্থী আবু খালেদ তুষার দীর্ঘদিন যুক্তরাজ্যে ছিলেন। এখন ঢাকায় আইনপেশায় থাকলেও যাতায়াত আছে লন্ডনে। তাই এ দু’জনই হাফ লন্ডনী হিসেবে পরিচিত।

 

Manual8 Ad Code